চোখ দিয়ে ভিডিও নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ খুললেই ভিডিও চালু হবে আবার চোখ বন্ধ করলেই বন্ধ হয়ে যাবে। চোখের ইশারায় স্মার্টফোনে এভাবেই ভিডিও নিয়ন্ত্রণ করা যাবে। ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি সম্প্রতি স্মার্টফোনের জন্য ‘স্মার্ট ভিডিও আই রিকগনিশন’ নামের সফটওয়্যার তৈরি করেছে। এলজি অপটিমাস জি প্রো স্মার্টফোনে এ সফটওয়্যারটি ডাউনলোড করার সুযোগ দেবে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।এলজি জানিয়েছে, ‘স্মার্ট ভিডিও আই রিকগনিশন’ প্রযুক্তি স্মার্টফোনের সামনের ক্যামেরার সাহায্যে চোখের নড়াচড়া শনাক্ত করে এবং চোখের ইশারায় ভিডিও নিয়ন্ত্রণ করে।স্যামসাংয়ের সম্প্রতি ঘোষণা দেওয়া গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনেও একই ধরনের আইট্র্যাকিং প্রযুক্তি থাকবে।