চোখ দিয়ে লেখা! (ভিডিও)
সম্প্রতি ফ্রান্সের গবেষকেরা দাবি করেছেন, চোখের সাহায্যে লেখার একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছেন তাঁরা। গবেষকেরা এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন, যা চোখের নড়াচড়া পড়তে পারে এবং সে অনুসারে চোখের ভাষাকে হাতের লেখায় রূপান্তর করতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ।পক্ষাঘাতগ্রস্ত রোগীদের ক্ষেত্রে এ যন্ত্র ও পদ্ধতিটি ব্যবহারে সুফল পাওয়া যাবে বলেই আশাবাদী পিয়েরে অ্যাট মেরি কুরি-প্যারিস বিশ্ববিদ্যালয়ের গবেষক জাঁ লরেনসো। কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষক জাঁ লরেনসো জানিয়েছেন, চোখের সাহায্যে লেখার এই পদ্ধতিটি পরীক্ষা করে দেখার জন্য কয়েকজন স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হয়েছিল। তাঁদের আধ ঘণ্টা সময় ধরে চোখের সাহায্যে লেখার পদ্ধতিটি শেখানোর পর প্রতি মিনিটে চোখের নড়াচড়ার মাধ্যমে তাঁরা ২০ টি অক্ষর লিখতে সক্ষম হন। আশাবাদী জাঁ লরেনসো আরো জানিয়েছেন, বেশিক্ষণ ধরে প্রশিক্ষণ দিলে এ লেখার গতি আরও বাড়ানো সম্ভব হবে।