ছত্রাকের প্রিয় জায়গা পা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পা
পা

মানুষের শরীরের সব জায়গাতেই ছত্রাক থাকে। তবে তাদের প্রিয় জায়গা পা, বিশেষ করে পায়ের গোড়ালি, পায়ের আঙুলের নখের নিচে ও আঙুলের ফাঁকে। নতুন গবেষণার ভিত্তিতে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ন্যাশনাল হিউম্যান জিনম রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এটি এ ধরনের প্রথম গবেষণা। গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী নেচার-এ। মানুষের ত্বকে সাধারণত বিভিন্ন ধরনের ছত্রাক বাস করে। তবে শুধু পায়েই থাকে ২০০ ধরনের বিভিন্ন ছত্রাক। এর মধ্যে গোড়ালিতেই থাকে প্রায় ৮০ ধরনের ছত্রাক। এগুলো সাধারণত কোনো ক্ষতি না করলেও কোনো কোনো সময় এর সংক্রমণ হয়ে থাকে। গবেষকেরা বলছেন, মানবশরীরে ছত্রাকের অবস্থান নির্ণয়ের ফলে ভবিষ্যতে ত্বকের সমস্যা, বিশেষ করে খেলোয়াড়দের পায়ের চিকিৎসায় সুফল পাওয়া যাবে। বিবিসি।