ছদ্মবেশী রোবট! (ভিডিও)
শিকারীর আক্রমণ থেকে রক্ষা পেতে বা শিকার ধরতে অনেক প্রাণী প্রকৃতির রঙের সঙ্গে নিজেদের শরীরের রং বদলে ফেলে ছদ্মবেশ ধারণ করতে পারে। এ রং পরিবর্তন করাকে বলে ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ। সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকেরা ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ নিতে পারে এমন একটি চারপেয়ে নমনীয় রোবট তৈরি করেছেন। গবেষকেদের দাবি, তঁাদের তৈরি রোবটটি সামুদ্রিক অক্টোপাস, ক্যাটলফিশ বা স্কুইডের মতো ছদ্মবেশ নিতে সক্ষম। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, তঁাদের তৈরি নমনীয় রোবট পোকার মতো ভঁাজ হয়ে সামনে এগোতে পারে এবং প্রয়োজনে রং পরিবর্তন করতে পারে।২০১১ সালে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস (পিএনএএস) সাময়িকীতে নমনীয় এ রোবট বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। এবার সেই রোবটটির সঙ্গে ক্যামোফ্লেজ বা ছদ্মবেশ ধরার বিষয়টি যুক্ত করলেন গবেষেকেরা। চারপেয়ে সিলিকন পলিমারের তৈরি রোবটটির পায়ের মধ্যে থাকা ক্ষুদ্র সিলিন্ডারের বাতাসের চাপ ব্যবহার করে সামনের দিকে যেতে পারে। রোবটটির শরীরে রং ছড়িয়ে পড়ার জন্য বিভিন্ন চ্যানেল যুক্ত করেছেন গবেষকেরা। বিভিন্ন চ্যানেল থেকে পাম্পের সাহায্যে রং রোবটটির শরীরে এসে পড়ে। গবেষকরা বলছেন, `ধাতব রোবট যে কাজ করতে পারে না, নমনীয় রোবটগুলো সহজেই সে কাজ করতে পারে। বিশেষ করে শূন্যস্থান পাড়ি দিতে নমনীয় রোবট কাজে লাগবে বলেই গবেষকদের মত। অনুসন্ধান ও উদ্ধারকাজেও এ ধরনের রোবট ব্যবহার করা যাবে বলেই জানিয়েছেন গবেষকেরা।