ছবি চুরির জন্য দায়ী সহজ পাসওয়ার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ইন্টারনেটে সংরক্ষিত বেশ কয়েকজন তারকার ছবি চুরি হওয়ার ঘটনার পেছনে অনেকে অনেক কারণ খুঁজে বের করেছে। তবে সবচেয়ে বেশি যে তত্ত্বটি বলা হচ্ছে তা হলো, অ্যাপলের ইন্টারনেট স্টোরেজ সিস্টেম আইক্লাউডের কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। এই তত্ত্বে বলা হচ্ছে, এক বা একাধিক হ্যাকার যেসব তারকার ছবি চুরি গেছে আইক্লাউড থেকে তাঁদের পাসওয়ার্ড নামাতে পেরেছে। তারা এ জন্য আইব্রুট নামে একটি টুল ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটা নিশ্চিত নয়। আইব্রুটের স্রস্টারা বলেছেন, ছবি চুরিতে আইব্রুট ব্যবহার হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আইব্রুট ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আইব্রুট ৫০০ প্রায় অভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করে যা রকইউ নামে একটি সেবা প্রতিষ্ঠান থেকে ফাঁস হয়ে যায়। তবে অ্যাপল ইনকরপোরেটেড বলেছে হ্যাকাররা তাদের আইক্লাউড সার্ভিসে প্রবেশ করতে পারেনি। দি টেলিগ্রাফ পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাকাররা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এক শরও বেশি তারকার আপত্তিকর ছবি ইমেজ শেয়ারিং ওয়েবসাইট ফোরচান-এ পোস্ট করেছে।
—ইয়াহু নিউজ অবলম্বনে রোকেয়া রহমান