ছবি তুমি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ছবিটি নিয়েই উইকিপিডিয়া ও আলোকচিত্রীর মধ্যে ঝামেলা বেধেছে
এই ছবিটি নিয়েই উইকিপিডিয়া ও আলোকচিত্রীর মধ্যে ঝামেলা বেধেছে

এই সেলফি ইন্দোনেশিয়ার একটি কালো ম্যাকাক বা একজাতের ছোটো লেজওয়ালা বাঁদর নিজেই তুলেছিল। আর সেলফি মানেও তো তাই। উইকিমিডিয়ার দাবি, এই সেলফির কপিরাইটও ওই বাঁদরটিরই। কেননা ছবিটি তুলেছে সে নিজে। কিন্তু যুক্তরাজ্যের আলোকচিত্রী ডেভিড স্ল্যাটারের দাবি, এ ছবির মালিক তিনি।
স্ল্যাটারের অভিযোগ, উইকিপিডিয়াতে অনুমতি ছাড়াই ব্ল্যাক ম্যাকারের ছবি ব্যবহার করা হচ্ছে। এ ছবিটি উইকিতে থাকায় অনেকেই বিনামূল্যে তা ব্যবহার করছেন। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মূলত, এ ছবির কপিরাইট তাঁর। আর ছবি ব্যবহার করায় উইকিমিডিয়ার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনাও করেছেন তিনি।
এদিকে, উইকিপিডিয়া কর্তৃপক্ষ স্ল্যাটারের দাবি প্রত্যাখ্যান করে বলেছে ছবির কপিরাইট ওই বানরটির। কারণ, এই সেলফি বানরটি নিজেই তুলেছে। ২০১১ সালে ইন্দোনেশিয়ার সুলায়েশি দ্বীপে যখন স্ল্যাটার ছবি তুলতে যান তখন এই বানরটি তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে অসংখ্য ছবি তুলতে থাকে। এর মধ্যে নিজের সেলফিটিও তোলে ওই বানরটি। একটি জন্তুর তোলা ছবি হিসেবে এটি জনগণের জন্য ছবিটি রাখা হয়েছে। এখানে অন্য কারো কপিরাইট লঙ্ঘন করা হয়নি।