ছবি তোলা ও ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতার পুরস্কার
গত বছরের ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছিল ছবি তোলা এবং ই-কমার্সভিত্তিক ব্যবসায়িক ধারণার প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার ঢাকায় জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ই-কমার্স ব্যবসায় ধারা বিভাগে ‘দ্য ইউ বক্স’ শিরোনামে ধারণা দিয়ে বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডার্ক হর্স-২৩’ দল। দ্বিতীয় হয়েছে সিরিয়াল কিলার দল, তৃতীয় করপোরেট উইনারস।
ছবি তোলা বিভাগে বিজয়ী হয়েছেন রাহাত মাহফুজ। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মীর মইনুল এবং তৃতীয় জিয়াউল হক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) উপদেষ্টা মোস্তাফা জাব্বার, জাতীয় মহিলা সংস্থার পরিচালক মমতাজ বেগম, কম্পিউটার জগতের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহেদসহ অনেকে। বিজ্ঞপ্তি