ছবি তোলার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেস্তোরাঁ–বিষয়ক অ্যাপ ‘লেটস ইট’ খাবারের ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজয়ীদের জন্য আছে স্মার্টফোনসহ নানা পুরস্কার। ‘ফুডোগ্রাফ কনটেস্ট’ নামের এ আয়োজনে অংশ নিতে শুধু আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপটি থাকলেই চলবে। এরপর রেস্তোরাঁয় অর্ডার করা খাবারের ছবি তুলে তা লেটস ইটে দিয়ে দিতে হবে। ২০ জুলাই পর্যন্ত ছবি আপলোড করা যাবে। আয়োজক এমসিসি।
অ্যাপটি নামানোর ঠিকানা: http://goo.gl/ZQwhGv l বিজ্ঞপ্তি