মানুষের মস্তিষ্ক একটি ছবি বা দৃশ্যকে মাত্র ১৩ মিলিসেকেন্ডে প্রক্রিয়াজাত করতে পারে। এই অতি সংক্ষিপ্ত সময়েই ছবিটি সেই মানুষের কাছে দৃশ্যমান হয়। আগে ধারণা ছিল, এই প্রক্রিয়া সম্পন্ন করতে মস্তিষ্কের ১০০ মিলিসেকেন্ড সময় লাগে। দ্রুত ছড়িয়ে পড়া আলোকরশ্মি গ্রহণের মাধ্যমে মস্তিষ্কে ছবি তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা কয়েকজন স্বেচ্ছাসেবীকে ১৩ থেকে ৮০ মিলিসেকেন্ডে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ধাপে ধাপে দেখতে দেন। এর মধ্যে দর্শকেরা সংক্ষিপ্ততম পলক বা নজরে শনাক্ত করতে সমর্থ হন ‘বনভোজন’ বা ‘হাস্যোজ্জ্বল দম্পতির’ মতো ছবি। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ম্যারি পটার বলেন, ‘আমাদের মস্তিষ্কনিয়ন্ত্রিত দৃষ্টিশক্তি মূলত পূর্বধারণার সঙ্গে মিলিয়ে দ্রুততম সময়ে ছবি চিনে নিতে পারে। লাইভসায়েন্স।