প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গবেষকেরা এবার তৈরি করেছেন ইলেকট্রনিক ছবি দেখার একটি অভিনব পর্দা বা ডিসপ্লে স্ক্রিন। পাতলা ও স্বচ্ছ এই পর্দা পলিমারের আবরণে তৈরি। কোনো জানালার কাচে স্টিকারের মতো লাগিয়ে দিলেই এটি ছবি বা ভিডিওচিত্র প্রদর্শনের কাজ করতে পারবে। বাণিজ্যিক প্রচারণা বা কর্মক্ষেত্রে তথ্য পরিবেশনের কাজে এটি ব্যবহারের সুযোগ রয়েছে। পর্দাটি উদ্ভাবনের কৃতিত্ব যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নতুন পর্দাটি তৈরিতে সাধারণ গলিত পলিমারের মধ্যে অতিক্ষুদ্র কণা (ন্যানো পার্টিকল) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিবিসি।