ছবি দেখে রোগ নির্ণয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক ছবি দেখে শিশুদের বিরল জিনগত ত্রুটি শনাক্ত করা যাবে৷ তবে এ জন্য চিকিৎসকদের ব্যবহার করতে হবে নতুন একিট সফটওয়্যার৷ ভবিষ্যতে এ ধরনের রোগ নিয়ে জন্মগ্রহণকারী শিশুদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দিতে সফটওয়্যারটি ব্যবহৃত হতে পারে৷ কম্পিউটারের ওই সফটওয়্যার তৈরি করেছেন যুক্তরাজ্যের এডিনবরা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক৷ এটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তার’ সাহায্যে মানুষের মুখের অভিব্যক্তি ও নির্দিষ্ট রোগে আক্রান্ত অবস্থার সম্পর্ক চিহ্নিত করবে৷ ৩০ থেকে ৪০ শতাংশ জিনগত ত্রুটিই মানুষের মুখমণ্ডল ও মাথার খুলির গঠনে পরিবর্তনের জন্য দায়ী বলে বিজ্ঞানীদের ধারণা৷ আর মুখ ও খুলির িবকাশে যুক্ত অনেক জিনই মাতৃগর্ভে ভ্রূণ থাকাকালে গঠিত হয়৷ টেলিগ্রাফ৷