ছবি দেখেই তথ্য জানাবে সফটওয়্যার!
কারও ছবি দেখে তথ্য জানার ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্প্রতি এমন একটি সফটওয়্যার তৈরি করেছেন, যা কোনো ব্যক্তির মুখের ছবি দেখেই তার পুরো তথ্য জানিয়ে দিতে সক্ষম হবে। কার্নেগি মেলন ইউনিভার্সিটি (সিএমইউ) এ সফটওয়্যারটি তৈরি করেছে। আর এমন একটি চমৎকার সফটওয়্যার তৈরি হওয়ার পরই তা কিনে নিয়েছে গুগল কর্তৃপক্ষ। গবেষক আলেহান্ড্রো অ্যাকুয়িস্টি বলেন, কোনো ব্যক্তির ছবি কম্পিউটারের ক্যামেরার সামনে ধরলে সহজেই তার ব্যাপারে সব ধরনের তথ্য অনলাইনে পাওয়া যাবে। আর সেসব তথ্য ঘেঁটে যেকোনো কিছু সহজে হ্যাকও করে ফেলা সম্ভব হবে। এ জন্য অনলাইনে ব্যক্তিগত তথ্যগুলো নিরাপত্তার মধ্যে রাখাটা খুবই কঠিন বলেও জানিয়েছেন গবেষকেরা। আশা করা হচ্ছে, খুব শিগগির লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সিকিউরিটি সম্মেলনে এই তাক লাগানো সফটওয়্যারটির ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। —সিবিএস নিউজ অবলম্বনে প্রদীপ সাহা