ছবি নির্মাণ করবে শিয়াওমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের মোবাইল নির্মাতা হিসেবে খ্যাতি পাওয়া শিয়াওমি এবার ছবি নির্মাণে আগ্রহ দেখাচ্ছে। চীনের হুয়ায়ে ব্রাদার্স স্টার সম্প্রতি শিয়াওমির সঙ্গে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে।
শিয়াওমি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের নিয়ে নতুন চিত্রনাট্য তৈরি ও নতুন প্রতিভা খুঁজে বের করতে কাজ করবে।
শিয়াওমির সহ-প্রতিষ্ঠাতা তিয়ান উশেং বলেন, ‘আমরা চিত্রনাট্য লিখতে উৎসাহ দিতে চাই। ছবি নির্মাণে চিত্রনাট্যের গুরুত্ব তুলে ধরতে চাই। তরুণ প্রতিভাবান চিত্রনাট্য লেখকেরা চিত্রনাট্য লিখে অর্থ আয় করার পাশাপাশি বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।’
চীনের বিকাশমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে শিয়াওমির মতো ডিজিটাল প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকেরা। তথ্যসূত্র: পিটিআই।