ছবিতে প্রযুক্তিজগৎ

এলজির ওএলইডি টেলিভিশন উন্মোচন অনুষ্ঠানে শাহরুখ খানএএফপি

ভারতে নতুন মডেলের ওএলইডি টেলিভিশন উন্মোচন করেছে এলজি ইলেকট্রনিকস। মঙ্গলবার দিল্লিতে টেলিভিশনগুলো প্রদর্শনও করেছে তারা। অনুষ্ঠানের মঞ্চে দেখা মিলেছিল বলিউড তারকা শাহরুখ খানের। এলজির টেলিভিশন পেছনে রেখে সিনেমার দৃশ্যের ভঙ্গিতে ছবিও তুললেন তিনি।
এএফপি

বিল গেটস
এএফপি

সুইজারল্যান্ডের দাভোসে চলা বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় আজ বুধবার বক্তৃতা করেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এবারের ফোরামে যুক্তরাষ্ট্রের শীর্ষ ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, তারা নিজেদের পেটেন্ট করা ওষুধ অলাভজনকভাবে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোতে বিক্রি করবে। এএফপি

সত্য নাদেলা
এএফপি

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলাও। মঙ্গলবার অনুষ্ঠিত এক অধিবেশনে বক্তৃতা করেন তিনি।
এএফপি

গো মিন হিউ
এএফপি

ভিয়েতনামের হো চি মিন শহরে গত ২০ এপ্রিল তোলা ছবিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গো মিন হিউকে একটি কম্পিউটারে কাজ করতে দেখা যাচ্ছে। কোটি কোটি মার্কিন নাগরিকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছিলেন গো মিন হিউ। ভিয়েতনামি এই হ্যাকারকে নিয়োগ দিয়েছে তাঁরই সরকার। আর তাঁর মতো হ্যাকারদের খুঁজে বের করার কাজই পেয়েছেন গো মিন হিউ। এএফপি