ছাইমেঘের পূর্বাভাস?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়গিরির উদ্গিরণ-পরবর্তী ছাইমেঘ নিয়ে নতুন কিছু তথ্য পেয়েছেন স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই আবিষ্কারের ভিত্তিতে উড়োজাহাজ চলাচলের নিরাপদ পরিবেশের ব্যাপারে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী। তাঁরা ওই গবেষণার অংশ হিসেবে আইসল্যান্ডের আকাশ থেকে ছাইমেঘের উপাদান সংগ্রহ করে সেগুলোর সঙ্গে স্যাটেলাইটনির্ভর পরিমাপ অনুযায়ী ভূমিতে মজুত ছাইয়ের তুলনা করেন। আইসল্যান্ডের আগ্নেয়গিরির ছাইমেঘ ছড়িয়ে পড়ার কারণে ইউরোপের বহু দেশে ২০১০ ও ২০১১ সালে উড়োজাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছিল। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জন স্টিভেনসন বলেন, ছাইমেঘের মধ্য দিয়ে উড়োজাহাজ চালানো খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এই মেঘের কারণে আকাশপথে বিষাক্ত এমন বহু কণা ছড়িয়ে পড়ে, যেগুলো খালি চোখে দেখা যায় না। বিবিসি।