ছাগল আরও কী কী করবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত প্রথম শ্রেণির বাংলা বইয়ে দেখা গেছে, ছাগল গাছে উঠে আম খাচ্ছে। শিক্ষার মান যে উন্নতির শিখর ছুঁয়েছে, এটা তারই প্রমাণ। অদূর ভবিষ্যতে শিক্ষার মান নিশ্চয়ই উন্নতির শিখর ভেঙেচুরে একেবারে আকাশ ছুঁয়ে ফেলবে। তখন এই ছাগলগুলো কী করবে? ভবিষ্যৎ দেখি, চলুন। লেখা: আবদুর রাজ্জাক সরকার l

আঁকা: শিখা
আঁকা: শিখা

সাল: ২০১৭

শিক্ষার মানের সঙ্গে সঙ্গে ছাগলদের বুদ্ধিও বেড়েছে। দিব্যি গাছে উঠে আম খাওয়ার বুদ্ধিও হয়েছে তাদের।

আঁকা: শিখা
আঁকা: শিখা

সাল: ২০১৮

আম খেয়ে ছাগলের মাথা খুলে গেছে। এখন এই ছাগল গাছে না উঠে ঘরে বসে আমের জুস খায়।

আঁকা: শিখা
আঁকা: শিখা

সাল: ২০১৯

ঘরে বসে আমের জুস খেয়ে ছাগলের মাথা আরও খুলে গেছে। এখন এই ছাগল ব্যস্ত আমজনতার জন্য পাঠ্যপুস্তক লেখায়।