ছাপা বন্ধ করে অনলাইনে যাচ্ছে লয়েড'স লিস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লয়েড’স লিস্ট
লয়েড’স লিস্ট

ছাপা পত্রিকার দিন ফুরিয়ে আসছে এবং অনলাইন সংস্করণ জনপ্রিয়তা পাচ্ছে বিশ্লেষকেরা এ ভবিষ্যত্দ্বানী করেছেন আগেই। তাদের কথা সত্যি করে বিশ্বের বেশ কয়েকটি পত্রিকা তাঁদের ছাপা সংস্করণ বন্ধ করে দিয়েছে এবং অনলাইন সংস্করণকে বেছে নিয়েছে। এবারে এ তালিকায় যুক্ত হচ্ছে বিশ্বের প্রাচীন পত্রিকা ‘লয়েড’স লিস্ট’। ১৭৩৪ সালে প্রতিষ্ঠিত লয়েড লিস্টের ছাপা সংস্করণের বিক্রি কমে যাওয়ায় তা বন্ধ করে শুধু অনলাইন সংস্করণ চালু রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় ২৮০ বছরের পুরোনো পত্রিকার ছাপা সংস্করণ এ বছরের ডিসেম্বর মাস থেকে বন্ধ করে দিয়ে অনলাইন চালু রাখা প্রসঙ্গে পত্রিকাটির সম্পাদক রিচার্ড মিড বলেছেন, আমাদের অধিকাংশ পাঠক এখন অনলাইনে পত্রিকা পড়তেই পছন্দ করছেন। তাই ছাপা সংস্করণ ছেড়ে আমরা পুরোপুরি অনলাইনে চলে যাচ্ছি।

১৭৩৪ সালে লন্ডনের কফি শপের পত্রিকা হিসেবে যাত্রা শুরু হয়েছিল লয়েড’স লিস্টের। জাহাজ ও এ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের নানা খবর ও বিশ্লেষণ নিয়ে দীর্ঘদিন ধরেই আধিপত্য ধরে রাখা প্রতিষ্ঠানটি আধুনিক যুগের ইন্টারনেট প্রযুক্তির কাছে হার মানছে।

সংবাদপত্র এখন একটি কঠিন সময় পার করছে। এসময়লে লয়েড লিস্টের মতো পত্রিকাকেও এ সিদ্ধান্ত নিতে হয়েছে। নিউজউইক, ক্রিশ্চান সায়েন্স মনিটর,সিয়াটল পোস্টের পথ ধরে এবার শুধু অনলাইনকেই বেছে নিতে হচ্ছে পত্রিকা কর্তৃপক্ষকে।