ছাড়ের খবর নিয়ে অফারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পণ্যে মূল্যছাড়ের তথ্য নিয়ে ইন্টারনেটে চালু হয়েছে অফারবাজার নামের ওয়েব পোর্টাল। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের বেসিস মিলনায়তনে এই পোর্টালের উদ্বোধন করা হয়। ‘সাশ্রয় সব সময়’ স্লোগানের এই ওয়েব পোর্টালে বিভিন্ন পণ্য ও সেবার বিশেষ ছাড়ের তথ্য পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অবস্থিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, বেসিসের সদস্য বাংলাদেশি ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতসহ প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আগামী দিনে এসব দেশীয় প্রতিষ্ঠানগুলোই দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতকে এগিয়ে নিয়ে যাবে। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান, অফারবাজারের সহপ্রতিষ্ঠাতা আতিকুজ্জামান, তৌশিকুর রহমান ও সাজেদুল ইসলাম। ঠিকানা: www.offerbazar.com.bd।