ছুটির দিনে সবাই চান একটু আলাদা করে কাটাতে। তাই তো গত শুক্রবার ঢাকার মারমেইড ক্যাফেতে হয়ে গেল ‘ফ্রাইডে কনসার্ট’। মজাদার সব খাবারের সঙ্গে গানের তালে মেতে ওঠেন অতিথিরা। সন্ধ্যার পর থেকেই টিকিট কেটে অতিথিরা প্রবেশ করতে থাকেন গুলশান-২-এর মারমেইড ক্যাফেতে। অনুষ্ঠানে ব্যান্ড দল ‘স্টোন ফ্রি’ ও ‘৪২’ সংগীত পরিবেশন করে। কখনো জ্যাজ, কখনো রক বা ক্ল্যাসিক গানের তালে মেতে ওঠেন অতিথিরা। অনুষ্ঠানে আগত রাফাত ইনতেদার বলেন, ‘বন্ধুদের সঙ্গে নিয়ে ছুটির দিনটা ভালোই কাটছে।’