ছুটির দিনে ল্যাপটপের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম দামে পাওয়া যাচ্ছে ল্যাপটপ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গেলেই মিলবে এ সুযোগ। সেখানে চলছে ল্যাপটপ মেলা। আজ শুক্রবার মেলার দ্বিতীয় দিন। চলবে আগামীকাল পর্যন্ত। শুধু সস্তাই নয় পণ্য কিনলে ছাড় আর উপহারও থাকছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এক্সপো মেকার আয়োজিত তিন দিনের ল্যাপটপ মেলা। মেলায় এসেছে পুরাতন মডেলের পাশাপাশি পরিচিত বেশ কয়েকটি ব্র্যান্ডের সর্বাধুনিক মডেলের ল্যাপটপ। আর এসব দেখতে আজ (১৫ মে) মেলায় ভি​ড় করেছেন দর্শকেরা। ছবি: মো. মিন্টু হোসেন

সবার জন্য ল্যাপটপ স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলায় এইচপি, এসার, লেনোভো, তোশিবার মতো নামকরা ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে। মেলার আয়োজক এক্সপো মেকার।
মেলার কো অর্ডিনেটর আল আমিন দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘মেলা জমজমাট। ছুটির দিনে আজ সকাল থেকে ভিড়। প্রত্যাশার চেয়ে বেশি বিক্রিতে সন্তুষ্ট বিক্রেতারাও। এখন অনেক ব্র্যান্ডের পণ্য ছাড়ে পাওয়া যাচ্ছে। কয়েকটি ব্র্যান্ডের পণ্য তো অর্ধেক দামেই কেনা যাচ্ছে।’
মেলায় ল্যাপটপ এবং নেটবুকের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটারের দিকেও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। মেলায় এইচপিতে রয়েছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়া অন্যান্য মডেলের ল্যাপটপের সঙ্গে স্ক্যাচ অ্যান্ড উইন অফারের মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় উপহার পাবেন।

ছুটির দিন উপলক্ষে এক্সপো মেকার আয়োজিত ল্যাপটপ মেলায় সকাল থেকেই ছিল দর্শকদের ভিড়। ১৪ মে থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এই মেলা। ১৬ মে শেষ হবে মেলা। মেলায় বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ বিক্রি হচ্ছে। ছবি: মিন্টু হোসেন

মেলায় অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, মেইজু, ডিলিংক, অইনল, শাওমি, এইচটিসি, এইচটিএস, মাইসেল, মাইক্রোল্যাব, জেটকাইট, জিওনির মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।
মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা। শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম পরিহিত অবস্থায় কোনো টিকিট লাগবে না। টিকিট থেকে প্রাপ্ত টাকার ২৫ শতাংশ নেপালের ভূমিকম্প দুর্গতদের কাছে পৌঁছে দেওয়া হবে। নেপালের ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনে মেলায় একটি হেল্পবক্সও রাখা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১৫ তম ল্যাপটপ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মেলা শেষ হচ্ছে আগামীকাল। প্রতিদিন রাত আটটা পর্যন্ত মেলা চলবে।