ছুটির দিনেও চলছে সিটি আইটি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মার্চ রোববার সরকারি ছুটির দিনেও চলছে বিসিএস কম্পিউটার সিটির মেলা ‘সিটিআইটি ২০১৩’। মেলায় আজ সকাল থেকেই রয়েছে তরুণদের ভিড়। ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট, ল্যাপটপ আর নতুন প্রযুক্তি পণ্যে আগ্রহী দর্শকরা।ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে ১৪ মার্চ থেকে শুরু হওয়া মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত। ‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ এ স্লোগানে শুরু হওয়া বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের বিভিন্ন প্রদর্শনী।মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে পণ্যে মূল্য ছাড় ও উপহার। মেলায় জে এ এন অ্যাসোসিয়েটস বিভিন্ন ক্যামেরায় দিচ্ছে ছাড়। এছাড়াও ক্যানন প্রিন্টারে রয়েছে ছাড় সুবিধা। এছাড়া ফুজিফিল্ম ক্যামেরায়ও পাওয়া যাচ্ছে ছাড়। ২১ হাজার টাকায় নেটবুক, ৯ হাজার টাকায় ডিজিটাল ক্যামেরা আর ১১ হাজার টাকায় ট্যাবলেট পিসি পাওয়া যাচ্ছে মেলায়।মেলায় আলট্রাবুকসহ নতুন পণ্যের মধ্যে রয়েছে ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট, ল্যাপটপ।