২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৫২
ছেলেদের খেলার সময় ফটিক দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত: বা ং লা ১ ম প ত্র

বহুনির্বাচনি প্রশ্ন গদ্য: অংশ-৪
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের গদ্য অংশের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
ছুটি
৩. বালকদিগের সরদার কে?
ক. মাখন লাল খ. ফটিক গ. বাঘা বাগদি ঘ. হীরণ
উত্তর: খ. ফটিক
৪. নদীর ধারে শালকাষ্ঠ পড়ে ছিল কিসে রূপান্তরিত হওয়ার জন্য?
ক. নৌকা খ. নৌকার গলুই গ. মাস্তুল ঘ. বইঠা
উত্তর: গ. মাস্তুল
৫. অকাল তত্ত্বজ্ঞানী মানব কে?
ক. ফটিক খ. মাখন লাল গ. বিশ্বম্ভর বাবু ঘ. বাঘা বাগদি
উত্তর: খ. মাখন লাল
৬. ‘ছুটি’ গল্পে নৌকাটি কী অবস্থায় ছিল?
ক. ঘাটে বাঁধা খ. চলমান গ. অর্ধনিমগ্ন ঘ. সম্পূর্ণ ডুবন্ত
উত্তর: গ. অর্ধনিমগ্ন
৭. ফটিকের মামা কোথায় কাজ করতে গিয়েছিলেন?
ক. দার্জিলিংয়ে খ. পশ্চিমে গ. ইংল্যান্ডে ঘ. ব্যাংককে
উত্তর: খ. পশ্চিমে
৮. বালকের জন্য মাতৃভবন ছাড়া কোনো অপরিচিত স্থান কিসের মতো?
ক. প্রবাসের মতো খ. স্বর্গের মতো
গ. নরকের মতো ঘ. দেশের মতো
উত্তর: গ. নরকের মতো
৯. মামির স্নেহহীন চক্ষে ফটিক কিসের মতো?
ক. চাঁদের মতো খ. আলোর মতো
গ. শুভ গ্রহের মতো ঘ. দুর্গ্রহের মতো
উত্তর: ঘ. দুর্গ্রহের মতো
১০. ‘ঢের হয়েছে, ঢের হয়েছে। ওতে আর তোমার হাত দিতে হবে না।’—এখানে ফটিকের প্রতি মামির কী আচরণ প্রকাশ পেয়েছে?
ক. আন্তরিকতা খ. নিষ্ঠুর অবিচার
গ. সহযোগিতা ঘ. মানসিক অত্যাচার
উত্তর: খ. নিষ্ঠুর অবিচার
১১. মায়ের প্রতি ফটিকের ভালোবাসা কেমন?
ক. গভীর ভালোবাসা খ. অকৃত্রিম ভালোবাসা
গ. কৃত্রিম ভালোবাসা ঘ. অবুঝ ভালোবাসা
উত্তর: ঘ. অবুঝ ভালোবাসা
১২. ছেলেদের খেলার সময় ফটিক কী করত?
ক. খেলায় অংশগ্রহণ করত খ. দূরের মাঠে চেয়ে থাকত
গ. দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত
ঘ. জানালায় দাঁড়িয়ে থাকত
উত্তর: গ. দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত
১৩. ফটিক কোন মাসে মায়ের কাছে যাওয়ার অনুমতি পায়?
ক. ভাদ্র মাসে খ. কার্তিক মাসে গ. আশ্বিন মাসে ঘ. পৌষ মাসে
উত্তর: খ. কার্তিক মাসে
১৪. স্কুলের ছুটি হবে কখন?
ক. দুর্গাপূজার সময় খ. সরস্বতীপূজার সময়
গ. পূজার সময় ঘ. মেলার সময়
উত্তর: গ. পূজার সময়
১৫. ‘ছুটি’ গল্পে রাত থেকে কিরূপ বৃষ্টি হচ্ছিল?
ক. টিপটিপ বৃষ্টি খ. অঝোরধারায় বৃষ্টি
গ. শ্রাবণের বৃষ্টি ঘ. মুষলধারে শ্রাবণের বৃষ্টি
উত্তর: ঘ. মুষলধারে শ্রাবণের বৃষ্টি
১৬. পুলিশের গাড়িটি কখন বাড়ির সামনে এসে দাঁড়াল?
ক. সন্ধ্যার সময় খ. ভোরবেলা গ. দুপুরবেলা ঘ. বিকেলবেলা
উত্তর: ক. সন্ধ্যার সময়
১৭. ‘অবস্থা বড়ই খারাপ।’—ডাক্তার কথাটি কীভাবে জানালেন?
ক. দুঃখিত মনে খ. চিন্তিত ও বিমর্ষ মুখে
গ. বিষণ্ন মুখে ঘ. ভারাক্রান্ত মনে
উত্তর: খ. চিন্তিত ও বিমর্ষ মুখে
১৮. ফটিকের মৃত্যুর জন্য দায়ী কে?
ক. মামা খ. পরিবেশ গ. মামি ঘ. মা
উত্তর: খ. পরিবেশ
১৯. দেয়ালের মধ্যে আটকা পড়ে ফটিকের কার কথা মনে পড়ত?
ক. মায়ের কথা খ. মাখন লালের কথা
গ. গ্রামের কথা ঘ. বন্ধুদের কথা
উত্তর: গ. গ্রামের কথা
২০. কলকাতায় ঘরের মধ্যে ফটিক কী রূপে ছিল?
ক. আদরে খ. সম্মানে গ. তাচ্ছিল্যে ঘ. অনাদারে
উত্তর: ঘ. অনাদারে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা