ছোট পণ্যের দখলে প্রযুক্তিবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার প্রযুক্তি বাজারগুলোয় এখন বেশি বিক্রি হচ্ছে গ্রাফিকস কার্ড, টিভি কার্ড, মাউস, কি-বোর্ড, স্পিকারসহ বিভিন্ন ছোট ছোট পণ্য। বিক্রেতারা জানান, আসলে বেশির ভাগ ক্রেতাই এখন ছোট ছোট পণ্য কিনছেন। যেগুলো ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের সঙ্গে ব্যবহার করছেন তাঁরা। এদিকে বৃহস্পতিবার ঘোষিত ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রভাব তেমন একটা পড়েনি প্রযুক্তির বাজারে।
গতকাল শনিবার ঢাকার একাধিক বাজার ঘুরে দেখা যায় বেচাকেনা ও ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো। বাজার ঘুরে পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আইথ্রি ৩.৩০ গিগাহার্টজ (গি. হা.) ৯, ৩০০; কোর আইথ্রি ৩.১০ গি. হা. ৮, ০০০; কোর আই ফাইভ ৩.২০ গি. হা. ১৬, ০০০ এবং কোর আই সেভেন ৩.৪০ গি. হা. ২৫, ৫০০ টাকা।
মাদারবোর্ড: গিগাবাইট জিএ ৭৮ এলটি-এসটুপি এএমডি ৪,৬০০; এসরক এমডি ৯৬০ জিএম-ভিজিএস ৩ ৪,২০০; ফক্সকন এইচ ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা।
র‍্যাম: ডিডিআর-৩: অ্যাপাসার ২ গিগাবাইট (গি. বা.) ১,৭০০; এডেটা ৪ গি. বা. ৩, ০০০; ট্রানসেন্ড ৪ গি. বা.৩, ৩৫০; ৮ গি. বা. ৬, ২০০ টাকা।
হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি. বা. ৪, ৫০০; ট্রানসেন্ড এক্সটার্নাল ১ টে. বা.৫০০ জি. বি. ৪, ৬০০; স্যামসাং ৩২০ গি. বা.৭, ০০০ টাকা।
এলসিডি মনিটর: স্যামসাং ১৭ ইঞ্চি স্কয়ার ৯,৫০০ ও ১৮ ইঞ্চি ওয়াইড ৮,১০০ ও এলজি ১৭ ইঞ্চি স্কয়ার ৮,৮০০ টাকা।
এলইডি মনিটর: স্যামসাং ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,৫০০; ডেল ১৭ ইঞ্চি ৯,৬০০; আসুস ১৮.৫ ইঞ্চি ৮,২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০, ১৮.৫ ইঞ্চি ৭,৮০০; ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা।
গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি. বা. ৪, ১০০; গিগাবাইট ৫৪৫০ ১ গি. বা.৩, ২০০; আসুস ইএএইচ ৫৪৫০ ১ গি. বা ৩,২০০; এইচডি ৬৪৫০ ২ গি. বা ৫,২০০ টাকা।
ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ১৬ এক্স ১,৭০০ ও ২৪ এক্স ১,৬৫০ টাকা। কেসিং: স্পেস ১,৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ কে৬৭ ২,৪৫০; ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০; গিগাবাইট ২,১০০ টাকা।
মাউস: নিউম্যান ইউএসবি ৩০০, তারহীন ৭০০ ও গেমিং ১,৫০০; এফোরটেক ৩০০ থেকে ২,০০০ ও লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা।
কি-বোর্ড: বেলকিন ৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ ডব্লিউ ২৬১৩ ৪০০; মাল্টিমিডিয়া ৭৫০ টাকা।
স্পিকার: ইডিফায়ার (২: ১) ১,৬০০ থেকে ৩,২০০; মাইক্রোল্যাব (২: ১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২: ১) ৯০০ থেকে ২,১০০; অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা।
পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি. বা.৫৫০, ১৬ গি. বা.১০০০; অ্যাপাসার ৪ গি. বা.৪৮০, ৮ গি. বা.৫০০; এডেটা ৮ গি. বা.৫৫০, ৩২ গি. বা. ১, ৮০০; ভেরিকো ৮ গি. বা.৫০০ টাকা।
টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ ও এক্সটারনাল ডব্লিউ ৭ ৪,৬০০; রিয়েলভিউ ১,৬৫০; গেডমি ১,৫০০; গেডমি স্পিড ১,৯০০ টাকা।
প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২ পিক্সমা ৩,০০০; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০; এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০; এপসন এম-১২০০ ৭,২০০ ও স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা।
বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি. বা. ৫, ৩০০; ৭৫০ গি. বা. ৬, ২০০; ১ টেরাবাইট ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি. বা. ৫, ৫০০; ১ টেরাবাইট ৭৪০০; এডেটা ৫০০ গি. বা ৫০০০; ১ টেরাবাইট ৭,২০০ টাকা।
ইউপিএস: স্পার্ক পাওয়ার ৬৫০ ভিএ ২,৮০০ ও ১২০০ ভিএ ৫,২০০; অ্যাপোলো ৬৫০ ভিএ ২৮৫০ এবং ১২০০ ভিএ ৫,০০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম