ছোট ডিজিটাল মিডিয়া প্লেয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের ও! প্লে মিনি ডিজিটাল মিডিয়া প্লেয়ার বাজারে এসেছে। এতে রয়েছে এইচডি মানের ভিডিও এবং ৭.১ চ্যানেল অডিও প্লে ব্যাক ডিভাইস। আরও আছে এইচডিএমআই ইন্টারফেস এবং কম্পোজিট এ/ভি আউটপুট পোর্ট। এর ইউএসবি পোর্ট এবং মেমোরি কার্ড রিডারের মাধ্যমে ইউএসবি পেনড্রাইভ, ইউএসবি হার্ডডিস্ক ড্রাইভ বা মেমোরি কার্ডে সংগৃহীত মিডিয়া ফাইলগুলো সরাসরি চালানো যাবে। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আনা প্লেয়ারটির দাম সাত হাজার টাকা। —বিজ্ঞপ্তি