ছোট পরিসরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ছোট আকারের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির জ্বালানি বিভাগ জানায়, ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরের নিউস্কেল পাওয়ার এলএলসি নামের একটি প্রতিষ্ঠানকে একটি ছোট পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নকশা তৈরির জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এলএলসির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মাইকেল ম্যাকগফ বলেন, সাধারণ একটি কেন্দ্রের এক হাজার মেগাওয়াট সমপরিমাণ উৎ পাদনের বিপরীতে নতুন ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি মডিউলে তৈরি হবে প্রায় ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ । এই কেন্দ্র স্থাপনে খরচ পড়বে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। আর প্রচলিত হাজার মেগাওয়াটের একটি কেন্দ্র স্থাপনে সর্বনিম্ন খরচ পড়ে এক হাজার কোটি ডলার। এপি।