ছোট ম্যান্ডেলা ছোটদের ম্যান্ডেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় হয়ে ও বোধ হয় প্রিয় মাদিবার মতো হতে চায়। ছবি: এএফপি
বড় হয়ে ও বোধ হয় প্রিয় মাদিবার মতো হতে চায়। ছবি: এএফপি

নেলসন ম্যান্ডেলা। হাসিখুশি মানুষটাকে দেখলেই যেমন মন ভালো হয়ে যায়, তেমনি মানুষটা আর নেই ভেবেও নিশ্চয়ই তোমাদের মন খারাপ হয়। রূপকথায় যে নায়কদের দুঃসাহস, বুদ্ধিমত্তা আর মানবপ্রেমের গল্প পড়েছ, ম্যান্ডেলা তাঁর চেয়ে কোনো অংশে কম নন। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য

ছোট ম্যান্ডেলা ছোটদের ম্যান্ডেলা
ছোট ম্যান্ডেলা ছোটদের ম্যান্ডেলা


 বাবা গাডলা হেনরি এমফাকানিসওয়া ছোটবেলায় তাঁর নাম রেখেছিলেন রোলিহলাহলা ম্যান্ডেলা। রোলিহলাহলা অর্থ গাছের ডাল ধরে টানা। এ শব্দ দিয়ে মূলত ‘ডানপিটে’ বোঝানো হয়।
 স্কুলের প্রথম দিনই মিস এমডিঙ্গেইন নামের একজন শিক্ষিকা ম্যান্ডেলাকে নেলসন নামে ডাকতে শুরু করেন।
 ছোটবেলায় কাদামাটি আর গাছের ডাল দিয়ে খেলনা তৈরি করে খেলতেন তিনি।
 ম্যান্ডেলা বাগান করতে খুব ভালোবাসতেন। ছোটবেলায় ক্লার্কবারি বোর্ডিং স্কুলে তাঁর বেশির ভাগ সময় কাটত বাগানে।
 ‘নেলসন ম্যান্ডেলা চিলড্রেনস ফান্ড’ নামে তাঁর একটি নিজস্ব শিশু তহবিল রয়েছে। এর মাধ্যমে দরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের সাহায্য করা হয়।
 ম্যান্ডেলা তাঁর বেতনের অর্ধেক পথশিশুদের জন্য দান করতেন। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর পুরস্কার হিসেবে পাওয়া অর্থের অর্ধেকও তিনি দান করেছিলেন শিশুদের জন্য।
 শিশুদের জন্য তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যান্ডেলা ২০০৫ সালে ডব্লিউসিপি (ওয়ার্ল্ড চিলড্রেন প্রাইজ) পুরস্কার পান। ২০০৯ সালে তিনি ডব্লিউসিপির ‘চাইল্ড রাইটস হিরো’ হিসেবে নির্বাচিত হন।
 ‘একটি সমাজের প্রকৃত রূপ বোঝা যায় শিশুদের প্রতি এর ব্যবহার থেকে’, বলেছিলেন মাদিবা।
 প্রিয় মাদিবা যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন, বড়দের সঙ্গে অনেক ছোটরাও হাজির হয়েছিল তার বাসা আর হাসপাতালের সামনে। তাদের হাতে ছিল বেলুন, চিঠি, ফুল, মোমবাতি, কার্ড, ছবি... আরও অনেক কিছু!

সূত্র: উইকিপিডিয়া, ওয়ার্ল্ড চিলড্রেন প্রাইজ, মেইল অ্যান্ড গার্ডিয়ান