ছোটপর্দায় ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের গ্রহণযোগ্যতার হার ১৯৯০ সালের মাঝামাঝি থেকেই বেশ দ্রুত বেড়েছে, কিন্তু এটার ব্যবহার এখনো বড়পর্দায় সীমাবদ্ধ। বড়পর্দা বলতে আমরা বোঝাচ্ছি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাধারণত কম্পিউটার ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় এখনো আমাদের নেই।কিন্তু আশার কথা, গত দশকের মাঝামাঝি সময় থেকে এই চিত্র পাল্টাতে শুরু করেছে। মোবাইল ফোন প্রাথমিকভাবে যোগাযোগের জনপ্রিয় মাধ্যমে হয়ে ওঠে। আর এভাবেই মোবাইল ইন্টারনেটের জন্ম। মোবাইল ফোন বর্তমানে এমনই এক যন্ত্র, যেটা সব জায়গায় ব্যবহার করতে দেখা যায়। প্রায় প্রত্যেকেই মোবাইল ফোন ব্যবহার করে থাকে। মোবাইল ফোনের তথ্যক্ষমতা আমাদের যেকোনো জায়গায় যেকোনো সময় ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ করে দিয়েছে।ইন্টারনেট-সেবা এখন নানাভাবে পাওয়া যাচ্ছে। প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে আমরা এখন যেকোনো সময় যেকোনো জায়গায় ইন্টারনেট ব্যবহার করতে পারি। বড়পর্দায় বা ডেস্কটপ-ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের তুলনায় ছোটপর্দায় বা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের তেমন কিছু সুবিধা রয়েছে।ক. সব সময়ই সচলকম্পিউটারের তুলনায় আমাদের মোবাইল ফোন সব সময়ই সচল থাকে। মোবাইল ফোনের আলাদা এই সুবিধাটি আজকের দিনে যেকেনো সময় যেকোনো জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটির সঙ্গে যোগাযোগ করতে এবং তথ্যের আদান-প্রদানে আমাদের সাহায্য করে।খ. এটি ব্যক্তিগতআমাদের মোবাইল ফোনটি খুবই ব্যক্তিগত। সেটি আমরা কারও সঙ্গে বিনিময়ে যেতে চাই না। তাই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার খুবই ব্যক্তিগত এবং একই সঙ্গে নিজস্ব।গ. এটি সুবিধাজনকএখন আর আমাদের ইন্টারনেট ব্যবহারের জন্য জটিল কোনো প্রক্রিয়ায় যেতে হবে না। আমাদের এখন দরকার একটি মোবাইল ফোন, যার তথ্যক্ষমতা আছে। মোবাইল ফোনের মাধ্যমে আমরা এখন যেকোনো জায়গা থেকে যেকোনো সময় ইন্টারনেট ব্রাউজ করতে পারি, যা সারা বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ নিশ্চিত করে—আমরা যেখানেই থাকি না কেন, সেটি যে সময়েই হোক না কেন।মোবাইল ফোন এমন একটি যোগাযোগের যন্ত্র, যেটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়। এটি আমাদের আশপাশের মানুষের কাছাকাছি থাকতে সাহায্য করে এবং একই সঙ্গে যেকোনো তথ্য কিংবা সহজে ইন্টারনেটের সঙ্গে সংযুক্তি নিশ্চিত করে। ছোটপর্দায় ইন্টারনেট আমাদের দেশের জন্য সবচেয়ে কম খরচে ইন্টারনেট ব্যবহারের মাধ্যম। কেননা, সে ক্ষেত্রে আমাদের ডেস্কটপ কিংবা ল্যাপটপ কম্পিউটার এবং একই সঙ্গে অতিরিক্ত ইন্টারনেটের যন্ত্র কেনার প্রয়োজন পড়ে না। মোবাইল ফোন সব সময়ই আমাদের সঙ্গে আছে। এখন ইন্টারনেট ব্যবহারের জন্য যেটি দরকার সেটি হচ্ছে, ইন্টারনেট ব্যবহারের উপযোগী একটি মোবাইল ফোন।