ছয় পেরোল টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার ২১ মার্চ বুধবার ৬ বছরে পা রেখেছে। মাত্র ১৪০ অক্ষরে খুদে ব্লগ লিখে মনের কথা প্রকাশ করার অন্যতম মাধ্যম টুইটার। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে টুইটার বিভিন্ন ক্ষেত্রের তারকা ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে এ ছয় বছরে।টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি ২১ মার্চ তঁার প্রথম টুইটটি করে উদ্বোধন করেছিলেন টুইটারের। জ্যাক ডরসি তঁার প্রথম টুইটে লিখেছিলেন, `জাস্ট সেটিং আপ মাই টুইটার'। চালু হবার পর থেকেই দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে মাইক্রোব্লগিং সাইট হিসেবে পরিচিতি পাওয়া টুইটার। বর্তমানে এ সাইটটিতে ৫৩ কোটিরও বেশি অ্যাকাউন্ট রয়েছে। ছয় বছর পূর্তি উদযাপনে টুইটার তাদের সক্রিয় ব্যবহারকারীর তথ্য দিয়েছে। টুইটারের হিসেব অনুসারে ১৪ কোটি মানুষ সক্রিয়ভাবে টুইটার ব্যবহার করে। প্রতিদিন গড়ে ৩৪ কোটি টুইট পোস্ট করা হয়। তবে পঞ্চম জন্মদিনের তুলনায় প্রতিদিন টুইটের সংখ্যা কমেছে। ওই সময় প্রতিদিন গড়ে ৩৫ কোটি টুইট পোস্ট করা হত।প্রযুক্তি বিশে্লষকরা টুইটারের ছয় বছর পূর্তি উপলক্ষে জানিয়েছেন, টুইটার এখন জীবনের প্রতিটি ঘটনা জানানোর অনুসঙ্গ হয়ে গেছে। বিপ্লব বা প্রতিরোধ থেকে শুরু করে টুইটার এখন তথ্যের অন্যতম উত্সেও পরিণত হয়েছে।