ছয় বছর পর আবার গুগল শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বছর ছয়েক আগে অ্যাপলের কাছেই সবচেয়ে দামি ব্র্যান্ডের মুকুট হারিয়েছিল গুগল। ছয় বছর পর সেই অ্যাপলের কাছ থেকেই তা যেন আবার ছিনিয়ে নিল প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী অ্যালফাবেট ইনকরপোরেটেডের ‘গুগল’ ব্র্যান্ডের ভ্যালু ১০ হাজার ৯৪৭ কোটি ডলারে মূল্যায়ন করা হয়। অ্যাপলের ক্ষেত্রে পরিমাণটা ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭১৪ কোটি ডলারে। অ্যাপলের ঠিক পরেই ১০ হাজার ৬৩৭ কোটি ডলারে আমাজনের অবস্থান।
ব্র্যান্ড ভ্যালু মূল্যায়নের সময় একটা প্রতিষ্ঠানের শুধু বাজারমূল্য না, বিবেচনায় আনা হয় সেই ব্র্যান্ডে মানুষের আস্থা এবং কত সহজে মানুষ তা চিনতে পারে। ব্র্যান্ড ভ্যালুর বিচারে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের ৮টি তথ্যপ্রযুক্তিবিষয়ক। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং বাদ দিলে বাকিগুলো যুক্তরাষ্ট্রের।
সূত্র: মার্কেট ওয়াচ
১
গুগল
ব্র্যান্ড ভ্যালু: ১০ হাজার ৯৪৭ কোটি ডলার
২০১৬ সালে অবস্থান: ২
দেশ: যুক্তরাষ্ট্র
২
অ্যাপল
ব্র্যান্ড ভ্যালু: ১০ হাজার ৭১৪ কোটি ডলার
২০১৬ সালে অবস্থান: ১
দেশ: যুক্তরাষ্ট্র
৩
আমাজন
ব্র্যান্ড ভ্যালু: ১০ হাজার ৬৩৭ কোটি ডলার
২০১৬ সালে অবস্থান: ৩
দেশ: যুক্তরাষ্ট্র
৪
এটিঅ্যান্ডটি
ব্র্যান্ড ভ্যালু: ৮ হাজার ৭০২ কোটি ডলার
২০১৬ সালে অবস্থান: ৬
দেশ: যুক্তরাষ্ট্র
৫
মাইক্রোসফট
ব্র্যান্ড ভ্যালু: ৭ হাজার ৬২৭ কোটি ডলার
২০১৬ সালে অবস্থান: ৪
দেশ: যুক্তরাষ্ট্র
৬
স্যামসাং
ব্র্যান্ড ভ্যালু: ৬ হাজার ৬২২ কোটি ডলার
২০১৬ সালে অবস্থান: ৭
দেশ: দক্ষিণ কোরিয়া
৭
ভেরিজন
ব্র্যান্ড ভ্যালু: ৬ হাজার ৫৮৮ কোটি ডলার
২০১৬ সালে অবস্থান: ৫
দেশ: যুক্তরাষ্ট্র
৯
ফেসবুক
ব্র্যান্ড ভ্যালু: ৬ হাজার ২০০ কোটি ডলার
২০১৬ সালে অবস্থান: ১৭
দেশ: যুক্তরাষ্ট্র