জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনের তথ্যপ্রযুক্তি উৎসব আজ থেকে শুরু হচ্ছে। উৎসব হবে আজ এবং ১৮ ও ২০ মে।গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘সিএসই কার্নিভাল’ নামের এই উৎসবের আয়োজক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ এবং তথ্যপ্রযুক্তি গবেষণা ও রিসোর্স সেন্টার (আইটিআরআরসি) প্রকল্প।উৎসবের বিভিন্ন দিক সম্পর্কে এর আহ্বায়ক আবু লায়েক জানান, এতে সিএসই বিভাগের শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, গেমস ও কুইজ প্রতিযোগিতা এবং আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫টি দলের মোট ৪৫ জন শিক্ষার্থী অংশ নেবেন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল কুমার আচার্য, প্রোগ্রামিং প্রতিযোগিতার সমন্বয়ক মেসবাউল আলম প্রমুখ। আজ বেলা দুইটায় থাকছে ‘টেকিং ফ্রিল্যান্স টু নেক্সট হাইট’ শীর্ষক সেমিনার। বিস্তারিত: www.carnival.cse.jnu.ac.bd—জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক