জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে ওয়াই-ফাই চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে চালু হয়েছে ওয়াই-ফাই ইন্টারনেট নেটওয়ার্ক। ইনফরমেশন টেকনোলজি রিসার্স অ্যান্ড রিসোর্স সেন্টার (আইটিআরআরসি) প্রকল্পের আওতায় ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু করা হয়। গতকাল মঙ্গলবার এর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে ছাত্রছাত্রীরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান অর্জনে সক্ষম হবেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শওকত জাহাঙ্গীর বলেন, এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ চালু করতে পারা গৌরবের বিষয়। কম্পিউটার প্রোকৌশল বিভাগের প্রভাষক আবু লায়েক ওয়াইফাই প্রযুক্তির বিভিন্ন দিক উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হাসনাহেনা বেগম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল কুমার আচার্য ও ভারপ্রাপ্ত প্রক্টর আশোক কুমার সাহা বক্তব্য দেন। —নিজস্ব প্রতিবেদক