জগন্নাথপুরে কমিউনিটি ক্লিনিকে ল্যাপটপ বিতরণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২৪টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের মধ্যে ল্যাপটপ কম্পিউটার বিতরণ করা হয়েছে। গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ল্যাপটপ কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোপ্রাইটরদের হাতে ল্যাপটপ ও মডেম তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হাকিম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ অনেকে।
সভায় জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বৃদ্ধি করতে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ প্রদানের অংশ হিসেবে উপজেলার ২৪টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ল্যাপটপ ও মডেম প্রদান করা হয়। —জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি