জগন্নাথপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ ও গ্রন্থাগার স্থাপনের কাজ শুরু হয়েছে। ২৬ মার্চ বিকেলে উপজেলার অরুণোদয় বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা পরিষদ প্রশাসক এনামুল কবির। ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মহিব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, বিনিয়োগ বোর্ডের কাউন্সিলর পলি রহমান, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনসহ অনেকে। মহিব উদ্দিন চৌধুরী বলেন, ‘ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছর আমরা উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকি। এ বছর বৃত্তি বিতরণের পাশাপাশি উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান ও লাইব্রেরি স্থাপন করে দিচ্ছি, যাতে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে জ্ঞান অর্জন করতে পারে। ধারাবাহিকভাবে এ কাজ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে করা হবে।’ —অমিত দেব জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি