জগন্নাথে নতুন তিনটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে নতুন তিনটি বিভাগ খোলা হচ্ছে। বিভাগ তিনটি হলো লোকপ্রশাসন, চারুকলা এবং নাট্যকলা ও সংগীত।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নতুন তিনটি বিভাগ খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একই সঙ্গে বিভাগগুলোতে শিক্ষক নিয়োগ দিতে বলা হয়েছে।