জগন্নাথে ভর্তি পরীক্ষা ১ নভেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে।
আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট), ৮ নভেম্বর কলা অনুষদ (বি ইউনিট), ১৫ নভেম্বর ব্যবসায় শিক্ষায় অনুষদ (সি ইউনিট), ২২ নভেম্বর বিজ্ঞান অনুষদ (এ ইউনিট) এবং ২৩ নভেম্বর আইন অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।