জগন্নাথের 'এ' ইউনিটের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৭৯০টি আসনের বিপরীতে ১৩ হাজার ৩৫২ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে  (www.jnuacbd) পাওয়া যাবে।

উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ৭৯০টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এতে প্রতি আসনের জন্য ৫৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।