সমার্থক শব্দ
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ বাংলা বিষয়ের কিছু নির্বাচিত সমার্থক শব্দ দেওয়া হলো।
প্রদত্ত শব্দ সমার্থক শব্দ
সুনাম — সুখ্যাতি, প্রশংসা
স্বজন — আত্মীয়, নিজের লোক, বন্ধুবান্ধব
জননী — মা, মাতা
সম্পদ — ঐশ্বর্য, ধন, প্রাচুর্য, সম্বল, গৌরব
মুগ্ধ — বিমোহিত, আনন্দিত
সমুদ্র — সাগর, সমুদ্দুর
দক্ষ — নিপুণ, পটু, পারদর্শী
সংকল্প — তীব্র ইচ্ছা, প্রতিজ্ঞা
স্নেহ — অনুরাগ, আদর, আকর্ষণ
নিথর — স্থির, শান্ত
আকাশ — অন্তরিক্ষ, মহাশূন্য
প্রদীপ — বাতি, দীপ
ভিন্ন — আলাদা, পৃথক, অন্য
বন্ধ — আটক, অচল
টুকটুক — গাঢ়, সুন্দর
আকুল — চঞ্চল, অস্থির
আষ্টেপৃষ্ঠে — সর্বাঙ্গে, সারা শরীরে
হুকুম — আদেশ, ফরমাশ
ঘোর — অত্যন্ত, অনেক বেশি, গভীর
ফুরসত — অবসর, অবকাশ, ছুটি
দম্ভ — অহংকার, গর্ব
রক্ষী — প্রহরী, সেনা
তেষ্টা — তৃষ্ণা, পিপাসা
আকাঙ্ক্ষা — ইচ্ছা, আগ্রহ
মহান — শ্রেষ্ঠ, মহৎ, উদার
ভূলোক — পৃথিবী, মর্ত
পরিতাপ — দুঃখ, খেদ
যশস্বী — বিখ্যাত, কীর্তিমান
উদ্দীপ্ত — উজ্জীবিত, প্রাণিত
আকাশ — গগন, অম্বর, নভোমণ্ডল
বায়ু — বাতাস, হাওয়া, পবণ, সমীরণ
পাহাড় — পর্বত, শৈল, গিরি
সূর্য — রবি, তপন, দিবাকর, প্রভাকর
চাঁদ — চন্দ্র, শশী, বিধু, ইন্দু, শশাঙ্ক
নদী — তটিনী, নির্ঝরিণী, প্রবাহিনী
মাটি — ভূমি, মৃত্তিকা
পৃথিবী — ধরণী, ধরা, ধরিত্রী, বসুন্ধরা
অগ্নি — আগুন, হুতাশন, বহ্নি, অনল
বন — অরণ্য, জঙ্গল, বনানী, কানন
আলো — রশ্মি, কিরণ, আলোক
উপাধি — খেতাব, আখ্যা, শিরোপা
ফুল — পুষ্প, প্রসূন, কুসুম
গাছ — বৃক্ষ, বিটপী, তরু, উদ্ভিদ
কথা — উক্তি, বচন, আলাপ
পাখি — পক্ষী, বিহঙ্গ, বিহগ
পাতা — পল্লব, পত্র, কিশলয়
রাজা — সম্রাট, ভূপতি, অধিপতি
হাতি — হস্তি, গজ
আশা — সাধ, বাসনা
দিন — দিবস, দিবা, অহ
পথ — রাস্তা, সড়ক, সরণি
গরু — গাভি, ধেনু, গো
কবুতর — কপোত, পারাবত, পায়রা
সময় — কাল, ক্ষণ, বেলা
বই — গ্রন্থ, পুস্তক, কিতাব, পুঁথি
চোখ — নেত্র, লোচন, নয়ন
খুশি — আনন্দ, হর্ষ, উৎফুল্ল
বাড়ি — নিকেতন, গৃহ, আলয়
মাঠ — ময়দান, অঙ্গন, প্রান্তর
স্নান — অবগাহন, নাওয়া, গোসল
সন্ধ্যা — সাঁঝ, সায়াহ্ন, প্রদোষ।