জনপ্রিয়তা নেই ফেসবুক ফোনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ফোনের জনপ্রিয়তা নেই। জনপ্রিয় প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এইচটিসি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ে ফেসবুকের অ্যাপস হোমযুক্ত বিশেষ স্মার্টফোন। তবে আশানুরূপ সাড়া মেলেনি নতুন এ স্মার্টফোনে। যুক্তরাষ্ট্রের বাজারেই স্মার্টফোনটি সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে। তাই নতুন করে এটি ইউরোপের বাজারে ছাড়ার ক্ষেত্রে সময় নিচ্ছে এইচটিসি। যুক্তরাষ্ট্রের বাজারে ফেসবুক ফোন জনপ্রিয়তা না পাওয়ায় একধরনের নেতিবাচক প্রভাবই পড়েছে। তবে এইচটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। এ কারণে কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এ ব্যাপারে শিগগিরই নতুনভাবে ফেসবুক ফোন নিয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।ফেসবুকের নিজস্ব ফোনের ব্যাপারে ইতিমধ্যে নানা ধরনের আলোচনা চলছে। অনেক ব্যবহারকারী মনে করছেন, শুধু ফেসবুকের নাম দিয়ে স্মার্টফোন তৈরি হলে সেটি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হবে। তবে বর্তমান স্মার্টফোনের ক্ষেত্রে ফেসবুক একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি মেনে নিয়েছেন অনেকেই।প্রযুক্তিবাজার বিশেষজ্ঞদের মতে, ব্যবহারকারীদের এ ধরনের মতামত ফেলে দেওয়ার মতো নয়। শুধু বাজারে টিকে থাকার কথা ভেবে নিজেদের স্মার্টফোন কতটা জনপ্রিয় হবে, সে বিষয়ে ফেসবুককে আরও ভাবতে হবে। তবে নিজেদের স্মার্টফোন নিয়ে না ভেবে সেবাগুলো কীভাবে আরও সহজে সবার কাছে পৌঁছানো যায়, সে বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে কাজী আলম