জনপ্রিয়তা বাড়ছে উইন্ডোজ ট্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট
উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেট

মার্কিন বাজার বিশ্লেষকেদের সাম্প্রতিক পূর্বাভাস হচ্ছে আগামী কয়েক বছর ধরে জনপ্রিয়তা বাড়বে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটের।
পাশাপাশি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা ৩ ডিসেম্বর মঙ্গলবার জানিয়েছেন, উইন্ডোজ ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়তে থাকলেও ২০১৭ সাল পর্যন্ত অ্যান্ড্রয়েড বা আইওএসের সমকক্ষ হতে পারবে না।
আইডিসির গবেষকেদের মতে, উইন্ডোজ ট্যাব ২০১৭ সাল নাগাদ ট্যাবলেট বাজারের ১০.৭ শতাংশ দখল করতে সক্ষম হবে। বর্তমানে ট্যাবলেট বাজারের মাত্র তিন শতাংশ দখল করেছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
বাজার-বিশ্লেষকেদের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন বছরে অ্যান্ড্রয়েড ও আইওএসের বাজার কিছুটা কমবে। বর্তমানে ট্যাবলেট বাজারের ৬০.৮ শতাংশ অ্যান্ড্রয়েড ও ৩৫ শতাংশ আইওএসের দখলে। ২০১৭ সাল নাগাদ ট্যাবলেটের বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা দুই শতাংশ ও আইওএসের জনপ্রিয়তা পাঁচ শতাংশ কমতে পারে।
আইডিসির বাজার-গবেষক টম মেইনেলি জানিয়েছেন, বাজারে প্রচুর উইন্ডোজনির্ভর ট্যাব আসায় এবং দাম কিছুটা কমে আসার ফলে উইন্ডোজ ট্যাবের জনপ্রিয়তা বাড়বে। তবে দ্রুত বাজার দখলের ক্ষেত্রে উইন্ডোজ ট্যাবের নকশা, অ্যাপ্লিকেশনের স্বল্পতা প্রভৃতি বাধা হয়ে দাঁড়াতে পারে।