জনপ্রিয়তার শীর্ষে তারহীন চার্জার ও আইফোন টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনজিউমার ইলেকট্রনিকস পণ্য প্রদর্শনীতে দর্শকদের আগ্রহ বেশি ছিল ত্রি-মাত্রিক টেলিভিশন, ইলেকট্রনিকস বই পড়ার যন্ত্র (ই-বুক রিডার) এবং ছোট ল্যাপটপের প্রতি। এ ছাড়া প্রদর্শনীতে স্থান পেয়েছে বেশ কিছু নতুন প্রযুক্তি। প্রদর্শনীতে স্থান পাওয়া সেরা প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মোবাইল ফোনের জন্য কোয়ালকম ইনকরপোরেটেডের এফএলও টিভি সেবা। অ্যাপলের জনপ্রিয় স্পর্শকাতর পর্দার মোবাইল ফোন আইফোনে এ সুবিধা পাওয়া যাচ্ছে। তারহীন সুবিধার মাধ্যমে এতে প্রায় ১৫টি সংবাদ, খেলা এবং বিনোদন চ্যানেল দেখার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। রয়েছে তারহীন চার্জার, কিবোর্ড ছাড়া আঙুলের স্পর্শের মাধ্যমে গেম নিয়ন্ত্রক, তাত্ক্ষণিক ছবি তোলার ক্যামেরা, মোবাইল ফোন হারিয়ে গেলে বিশেষ যন্ত্রের মাধ্যমে খুঁজে পাওয়ার বিশেষ প্রযুক্তি, ত্রিমাত্রিক ফটোফ্রেমসহ ক্যামেরা, ত্রিমাত্রিক ব্লুরের জন্য ত্রিমাত্রিক ফিল্টার সুবিধা, ত্রিমাত্রিক কালার প্রিন্টিং, ব্যবহূত কাপড় পরিষ্কার করার রোবটসহ আরও নানা প্রযুক্তি। প্রতিটি পণ্যের ক্ষেত্রেই রয়েছে আলাদা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। প্রযুক্তি বাজারের অনেকের মতে সাধারণ ব্যবহারকারীদের নানা সুবিধার কথা ভেবে পণ্য তৈরি করার ফলে এসব পণ্য ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারবে সহজে। পাশাপাশি চলতি বছরে এসব পণ্য প্রযুক্তি বাজার মাতাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। —এপি অবলম্বনে নুরুন্নবী হাছিব