জবসের পক্ষে গ্র্যামি নিলেন আইটিউনস প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে সংগীত-ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মানসূচক গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছে। ১১ ডিসেম্বর স্টিভ জবসের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আইটিউনস প্রধান অ্যাডি কিউ। সম্প্রতি এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য দিয়েছে।২০১১ সালের ডিসেম্বর মাসে রেকর্ডিং একাডেমি অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবসকে গ্র্যামি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটি জানিয়েছিল, গান শোনার ধরন এবং বিশ্বে সংগীতের বিস্তারে স্টিভ জবসের ছিল বিশেষ অবদান। তাঁর অবদানের জন্য ‘স্পেশাল মেরিট অ্যাওয়ার্ডস’ দেওয়ার ঘোষণা দেয় রেকর্ডিং একাডেমি।এক প্রতিক্রিয়ায় অ্যাডি কিউ বলেন, ‘স্টিভের স্ত্রী লরেন, তাঁর সন্তানেরা এবং অ্যাপলের সবার পক্ষ থেকে আমি স্টিভ জবসকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানায়। স্টিভ ছিলেন একজন দূরদর্শী, পথপ্রদর্শক এবং খুব কাছের বন্ধু। গত ১৫ বছর ধরে তাঁর সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত। স্টিভের পক্ষে এ পুরস্কার গ্রহণ করা আমার কাছে বিশেষ কিছু কারণ সংগীত তাঁর কাছে ছিল বিশেষ কিছু।’ তিনি আমাদের বলতেন, সংগীতই তাঁর জীবনটাকে গড়েছে। তিনি যেমন ছিলেন, তা সংগীতেরই ফল। কিউ আরও বলেন, সবাই জানেন যে স্টিভের ওপর বব ডিলান এবং বিটলসের কতখানি প্রভাব ছিল। সৃষ্টিশীলতার মাধ্যমে, সৃজনশীল উদ্ভাবনের সহায়তায় সংগীতকে সবার কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। আমরা প্রতিদিন এ নিয়ে কথা বলি। তিনি যখন ২০০১ সালে প্রথমবার আইপড আনলেন, মানুষ তখন বলা শুরু করল, অ্যাপল কম্পিউটার ছেড়ে কেন মিউজিক প্লেয়ার তৈরি শুরু করছে? তাঁর উত্তরটা ছিল খুবই সরল। তিনি বলেছিলেন, ‘আমরা সংগীতপ্রেমী, তাই যা ভালো লাগে তা করতে পারাটা সব সময়ই ভালো। স্টিভের পরিবার ও আমি জানি এ গ্র্যামি পুরস্কারটির মূল্য কি ছিল তাঁর কাছে। তাই তাকে সম্মানিত করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।’উল্লেখ্য, ২০১১ সালের ৫ অক্টোবর মারা গেছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস।