জবসের ‘শেষ স্মৃতিচিহ্ন’ আইফোন ৪এস এখন বাজারে
আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ৪এস আজ শুক্রবার থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাবে। ফোনটি কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অ্যাপলের কর্ণধার স্টিভ জবসের ভক্তরা। এটি আইফোন ৪-এর মতো দেখতে হলেও এতে থাকছে আরও উন্নত ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর এবং কথোপকথন স্পষ্টকারী সফটওয়্যার।টোকিওতে একজন আইফোন ক্রেতা হারুকো সিরাইসি বলেন, ‘আমি স্টিভ জবসের একজন ভক্ত, বড় ভক্ত। তাঁর চলে যাওয়াকে স্মরণীয় করে রাখতে কিছু একটা চাই।’সিডনিতে টম মোসকা নামের একজন ক্রেতা জানান, অনেক অ্যাপলভক্ত বিশ্বাস করেন স্টিভ জবসের জন্যই এই আইফোন ৪এস।অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ও তাঁর সহকর্মীরা আশা করছেন, প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা স্টিভ জবসের প্রয়াণের পর প্রথম বাজারজাত করা নতুন পণ্যটি আন্তর্জাতিক বাজারে তাদের শেয়ারের অবস্থান আরও দৃঢ় করবে। স্টিভ জবসের মৃত্যুর একদিন আগে আইফোন ৪এস বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দেয় প্রতিষ্ঠানটি। ভিডিওটি দেখুন