জমকালো ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনের সাজে বৈচিত্র্য৷ ছবি: নকশা
কনের সাজে বৈচিত্র্য৷ ছবি: নকশা

মৃদু আলোয় মঞ্চে এলেন একঝাঁক মডেল। নকশা আর রঙের বাহারে পরনের পোশাকগুলো অনন্য। ১৯ জুন ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে হয়ে গেল এই আয়োজন। ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রাস রানওয়ে’ শিরোনামে এই ফ্যাশন শোর আয়োজন করে পন্ডস ও ইনফিনিটি ইভেন্ট ম্যানেজমেন্ট।

জমকালো পোশাকে ফ্যাশন শো মাতালেন সোহা অালী খান
জমকালো পোশাকে ফ্যাশন শো মাতালেন সোহা অালী খান

গোল কাটের লম্বা আনারকলির সামনের অংশজুড়ে ভারী কাজ। কোনোটার হাতা কাটা আবার কোনোটার হাতা থ্রি কোয়ার্টার। পশ্চিমা পোশাকে খাটো টপের সঙ্গে দেখা গেল গোড়ালির একটু ওপর পর্যন্ত প্যান্ট। পালাজ্জোও দেখা গেল। জামদানি, সিল্কের পাশাপাশি ছিল সুতি শাড়িরও উপস্থিতি।
ছিল কনের সাজের জমকালো লেহেঙ্গা।
শেষ পর্যায়ে শোস্টপার হিসেবে মঞ্চে পা রাখেন বলিউডের অভিনয়শিল্পী সোহা আলী খান।
যেসব ব্র্যান্ডের পোশাক এবার ফ্যাশন শোতে স্থান পেয়েছে, তার মধ্যে আছে আনোখি, জাকন্দ, লিবাস, পায়রা ও তুতলী রহমান।