জরিপ প্রতিবেদনে সারফেস ল্যাপটপের নেতিবাচক সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইক্রোসফটের সারফেস
মাইক্রোসফটের সারফেস

মাইক্রোসফটের সারফেস ব্র্যান্ডের পণ্যের নির্ভরযোগ্যতা নিয়ে বেশ সমালোচনা করেছে পণ্যের পর্যালোচনা ও রেটিং নির্ধারণী প্রতিষ্ঠান কনজিউমার রিপোর্টস। আগামী দুই বছরের মধ্যে সারফেস ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারের বাজার পতনের আশঙ্কা ২৫ শতাংশ রয়েছে বলে গত বৃহস্পতিবার মন্তব্য করেছে কনজিউমার রিপোর্টস। ব্যাপারটি মাইক্রোসফট করপোরেশনের জন্য বেশ চিন্তার বটে। তবে সারফেস পণ্যের এমন নেতিবাচক মন্তব্যের জন্য বিস্তৃত প্রমাণ উল্লেখ করা হয়নি। কারণ সারফেস নিয়ে কনজিউমার রিপোর্টস যে জরিপ চালিয়েছে, তাতে গত দুই বছরে তৈরি হওয়া কোনো সারফেস মডেল নেই। অর্থাৎ মাইক্রোসফটের বর্তমান ভরসা সারফেস প্রো এবং সারফেস ল্যাপটপের কোনো মডেল এই তালিকায় নেই।

কনজিউমার রিপোর্টস যে জরিপ চালিয়েছে  তাতে ৯০ হাজার ৭৪১টি ল্যাপটপ ও ট্যাবলেট ব্যবহার করা হয়েছিল। কিন্তু এগুলোর মধ্যে ঠিক কতটি সারফেস যন্ত্র বিবেচনা করা হয়েছে, তা পরিষ্কার করেও বলা হয়নি। এ বিষয়ে কনজিউমার রিপোর্টসের একজন মুখপাত্র বলেন, ‘আমরা নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করি না। তবে কোনো গবেষণায় একটি ব্র্যান্ডের সমালোচনা করতে অন্তত ৩০০টি পণ্য বিবেচনা করা হয়।’

এদিকে একই জরিপে অ্যাপলের অবস্থান একদম নিচে। কারণ ল্যাপটপ শিল্পে অ্যাপলের পতনের আশঙ্কা মাত্র ১০ শতাংশ। যেখানে মাইক্রোসফটের সর্বোচ্চ। রেডমন্ডের যন্ত্র বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট পেনোস প্যানে বেশ রাগান্বিত হয়েছেন। তিনি বলেন, ‘সারফেস দলে আমরা প্রতিনিয়ত ব্যর্থতা এবং ফেরত আসার হার পরীক্ষা করি। সেখানে আগামী ১-২ বছরে সারফেস প্রো ৪ এবং সারফেস বুকের ব্যর্থতা এবং ফেরত আসার হার ২৫ শতাংশের বেশ নিচে।’ তবে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। বর্তমানে মাইক্রোসফটের প্রয়োজন সারফেসের নিরাপত্তা নিয়ে একটি কঠোর জবাব দেওয়ার সময়। কারণ সারফেস পণ্য বাজারে আসার পর থেকে প্রতিযোগিতায় বেশ ভালো অবস্থানেই আছে। 

মারিফুল হাসান, সূত্র: সিনেট