জরিপে শীর্ষে বিক্রয় ডটকম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী ১ হাজার ৮ জন ইন্টারনেট ব্যবহারকারীর ওপর জরিপ চালিয়ে বাজার গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, দেশি কেনা-বেচার ওয়েবসাইটগুলোর মধ্যে বিক্রয় ডটকম মানুষের আগ্রহের শীর্ষে আছে। বারবার দেখা হয় এমন ওয়েবসাইটের নাম উত্তরদাতাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। এই তালিকায় ফেসবুক এবং গুগলের পরে বিক্রয় ডটকম উঠে এসেছে। অনলাইন বাজারগুলোর মধ্যে যা শীর্ষে।
অনলাইনে পণ্য কেনা-বেচার ক্ষেত্রে গ্রাহকদের মনে দ্বিধা কাজ করে। বিক্রয় ডটকমের ভিজিটরদের মধ্যে এ ধরনের দ্বিধা সবচেয়ে কম (২১%)। এরপরই আছে এখানেই ডটকম। বিক্রয় ডটকমের বিপণন পরিচালক মিশা আলী বলেন, ‘মিলওয়ার্ড ব্রাউনের এই জরিপের ফলাফলে আমরা খুব আনন্দিত। যদিও আমরা মনে করি যে আমাদের বিপণন এবং পণ্য-সম্পর্কিত বিভিন্ন প্রচেষ্টা সঠিক নির্দেশনায় পরিচালিত হয়েছে।’ বিজ্ঞপ্তি