রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) জরুরি তথ্য নিয়ে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ওয়েবসাইটটির ঠিকানা www.bdallinfo.com। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণের চাহিদা ও প্রয়োজনের দিকে লক্ষ রেখে রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী খন্দকার মারসুস সম্প্রতি এই সাইট তৈরি করেন।খন্দকার মারসুস জানান, এই সাইট থেকে দেশের বিভিন্ন এফএম রেডিওর ২৪ ঘণ্টার সম্প্রচার সরাসরি শোনা যাবে। তা ছাড়া প্রতিমুহূর্তের সংবাদ তো রয়েছেই। এতে চলমান খেলার তথ্য পাওয়ার পাশাপাশি দেশের সবগুলো ট্রেন ও বাসের সময়সূচি, ভাড়া ইত্যাদির বিস্তারিত বিবরণও পাওয়া যাবে। এ ছাড়া প্রতিদিনের মুদ্রা বিনিময়ের হার, শেয়ারের মূল্যতালিকা, প্রাইজবন্ড ড্রয়ের ফলাফল, চাকরি টিপস, স্বাস্থ্য টিপস, মোবাইল টিপসসহ বিভিন্ন বিষয়ে এসএমএস, জরুরি টেলিফোন নম্বর, জরুরি ওয়েব অ্যাড্রেস, রেন্ট-এ কার, মেডিকেল তথ্য, অ্যাম্বুলেন্স তথ্য, রাশিফল, ডিকশনারি, বাংলাদেশের ডিজিটাল ম্যাপ, সাইন্টিফিক ক্যালকুলেটর, এজ ক্যালকুলেটর ইত্যাদি তথ্যও সহজেই পাওয়া যাবে এই ওয়েবসাইট থেকে। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়