জল-স্থল-আকাশযান ‘লিজা অ্যাকোয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন বৈজ্ঞানিক কল্পকাহিনিতে যে ভাঁজ করা পাখাওয়ালা বিমানের কথা বলা হয়েছে, জেমস বন্ড চলচ্চিত্রে যে ধরনের বিমান দেখানো হয়েছে, তেমনি একটি বিমান শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিক্রি শুরু হচ্ছে।‘লিজা অ্যাকোয়া’ নামের বহু কাজের কাজি এ বিমানটি বাণিজ্যিকভাবে বাজারে আনছে ফ্রান্সের লিজা এয়ারপ্লেনস। নির্মাতাপ্রতিষ্ঠানটির দাবি, এ যানটি গাড়ির মতো রাস্তায় চলবে, নৌকার মতো পানিতে ছুটবে আর ডানা মেলে আকাশে উড়বে।মাত্র দুজন আরোহী বসার উপযুক্ত এ যানটি ভাঁজ করে মোড়ানো যাবে, যাতে গাড়ির মতো গ্যারেজে রাখা সম্ভব হয়। দাম সাড়ে তিন লাখ ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।লিজা অ্যাকোয়া নামের এ যানটি বিক্রি শুরুর আগে ৭০ বার পরীক্ষা চালানোর কথা জানিয়েছে লিজা এয়ারপ্লেন কর্তৃপক্ষ। এ বছরের জুলাই মাসে উইনকনসিনে অনুষ্ঠিত এয়ারভেঞ্চার ওসকসে লিজা অ্যাকোয়া প্রদর্শিত হয়েছিল। এ যানটি আজ ২২ আগস্ট প্রথমবার পরীক্ষামূলকভাবে আকাশে, মাটিতে ও পানিতে চালিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। লিজা এয়ারপ্লেন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৪ সাল থেকে বাজারে বিক্রি শুরু হবে দুই আসনের এ উভযান।ঘণ্টায় ১৫৫ মাইল গতিতে একবারে এক হাজার ১১ কিলোমিটার পর্যন্ত আকাশপথ পাড়ি দিতে পারে লিজা অ্যাকোয়া। চালক প্লেনটিকে রানওয়ের পরিবর্তে যেকোনো সমতল পৃষ্ঠে অবতরণ করাতে পারবেন। পানি বা তুষারের ওপরেও সহজে এ যানটিকে অবতরণ করানো সম্ভব হবে।কোনো দুর্ঘটনার সময় এ যানটিতে যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা রাখার কথাও জানিয়েছে নির্মাতাপ্রতিষ্ঠানটি।