জল - পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দের অর্থ লেখ  অংশ-৪
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ৮ নম্বর প্রশ্নটি থাকে শব্দের অর্থ লেখ এর ওপর। নিচে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া হলো।

কাঁকনমালা আর কাঞ্চনমালা
আষ্টেপৃষ্টে — সারা শরীরে
গর্দান — ঘাড়ের ওপর থেকে মাথা
গর্জে ওঠা — হুংকার দিয়ে ওঠা
স্বাদ — খেতে ভালো লাগে এমন
বিস্বাদ — খেতে মজা নয় এমন
পুঁটলি — বোঁচকা।
ফরমাস — হুকুম, আদেশ
ঘোর — অনেক বেশি, গভীর
আঁস্তাকুড় — ময়লা আবর্জনা ফেলার জায়গা
ফুরসত — অবসর, অবকাশ
টনটনে — যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি
চিনচিন — অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ
মায়াবতী — দয়া, মমতা আছে যে নারীর
কাঁকন — হাতের পরার গহনা
দম্ভ — অহংকার, গর্ব
রক্ষী — প্রহরী, সেনা
হাতিশাল — যেখানে রাজার হাতি রাখা হয়
মণিমাণিক্য — মূল্যবান পাথর, বহুমূল্য রত্ন
রাজকোষ — রাজার ধন যেখানে থাকে
রাজপ্রাসাদ — রাজপুরী বা রাজবাড়ি
পরস্পর — একের সঙ্গে অন্যের
জেরবার — অস্থির।

অবাক জলপান
সাড়া — জবাব দেওয়া
তেড়ে — তাড়া করে
জল — পানি, বারি
আলুবোখরা — অম্লস্বাদ কাবুলি ফলবিশেষ
জোয়ার — চন্দ্র-সূর্যের আকর্ষণের কারণে অমাবস্যা-পূর্ণিমায় সমুদ্র ও নদীর পানি বেড়ে যাওয়া।
সারে সারে — সারিবদ্ধভাবে
আপন — নিজ
ধারে — পাড়ে, তীরে
সারা — সম্পূর্ণ, শেষ
ঘাট — অন্যায়, অপরাধ
আজ্ঞা — আদেশ, হুকুম
খাসা — চমৎকার, অতি উৎকৃষ্ট
তোফা — চমৎকার, অত্যন্ত উপাদেয়
ঘুমড়ি — এটি জায়গার নাম
আদত — আসল, খাঁটি
গাঁয়ে — গ্রামে
ক্রোশ — দুই মাইলের কিছু বেশি পথ পরিমাণ।
গপেপা — গল্প
আস্ত — পুরোপুরি, সম্পূর্ণ
গেরস্ত — গৃহস্থ, সংসারী লোক
বরকন্দাজ — পাহারাদার
তেষ্টা — পিপাসা
রুক্ষামূর্তি — দেখে ভয় লাগে এরকম শুকনো চেহারা
আকাঙ্ক্ষা — ইচ্ছা, আগ্রহ
খাটিয়া — কাঠের তৈরি খাট
অনুবীক্ষণ যন্ত্র — যে যন্ত্রের সাহায্যে অত্যন্ত ক্ষুদ্র বস্তু অনেক বড় দেখায়
এক্সপেরিমেন্ট — পরীক্ষা-নিরীক্ষা।

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল