সঠিক উত্তর অংশ-৮
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।
অধ্যায়-৬
৪. বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে দেখতে তোমাকে এখন থেকে কত বছর অপেক্ষা করতে হবে?
ক. প্রায় ১০ বছর খ. প্রায় ২০ বছর
গ. প্রায় ৩০ বছর ঘ. প্রায় ৩৭ বছর
উত্তর: ঘ. প্রায় ৩৭ বছর
৫. বন্যাকবলিত এলাকায় কী হয়?
ক. ব্যাপক মাছ চাষ
খ. বাঁধের ওপরে ফসলের খেত
গ. কর্মসংস্থান বৃদ্ধি ঘ. আশ্রয় সংকট
উত্তর: ঘ. আশ্রয় সংকট
৬. তোমার নানাবাড়ি দুর্যোগপ্রবণ এলাকায় হলে এটি কোথায় অবস্থিত হবে?
ক. বিভাগীয় শহরে খ. বনভূমির নিকটে গ. পুকুরের পাশে ঘ. সমুদ্র উপকূলে
উত্তর: ঘ. সমুদ্র উপকূলে
৭. পদ্মা নদীর ভাঙন প্রক্রিয়া তীব্র হতে পারে কোনটির কারণে?
ক. নদী খনন খ. বালু উত্তোলন
গ. বন্যা
ঘ. নদী তীরবর্তী বৃক্ষ নিধন
উত্তর: গ. বন্যা
৮. তুমি খরাপ্রবণ এলাকা পরিদর্শনে কোন জেলার ক্ষেত্রে প্রাধান্য দেবে?
ক. পাবনা খ. সিরাজগঞ্জ
গ. বগুড়া ঘ. জামালপুর
উত্তর: গ. বগুড়া
৯. ছোট ছোট ভূমিকম্প হলে কিসের পূর্বাভাস রয়েছে?
ক. মাঝারি ভূমিকম্প
খ. ছোট ভূমিকম্প
গ. বড় ভূমিকম্প
ঘ. ভূমিকম্প হবে না
উত্তর: গ. বড় ভূমিকম্প
১০. ভূমিকম্পের সময় তুমি বিছানায় থাকলে কী করবে?
ক. ওঠে দৌড় দেবে
খ. পুরোপুরি শান্ত থাকতে হবে
গ. টেবিলের ওপরে বসতে হবে
ঘ. বালিশের নিচে মাথা দেবে
উত্তর: খ. পুরোপুরি শান্ত থাকতে হবে
১১. ভূমিকম্পের সময় কী করা যাবে না?
ক. কথা বলা খ. গল্প করা
গ. ঘুমানো
ঘ. আতঙ্কিত হয়ে ছুটোছুটি করা
উত্তর: ঘ. আতঙ্কিত হয়ে ছুটোছুটি করা
১২. দুর্যোগের পূর্বাভাস জানাতে কোনটি ব্যবহূত হয়?
ক. দূরবীন খ. রেডিও
গ. টাইম রেকোর্ডার ঘ. মাইক
উত্তর: খ. রেডিও
১৩. জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে কী বৃদ্ধি পেয়ে থাকে?
ক. দুর্যোগ খ. অশান্তি
গ. জনসংখ্যা ঘ. শস্য উৎপাদন
উত্তর: ক. দুর্যোগ
১৪. বাংলাদেশের শতকরা কত ভাগ এলাকায় বিভিন্ন ধরনের দুর্যোগ ঘটে?
ক. ৫৫ ভাগ খ. ৭৮ ভাগ
গ. ৬৪ ঘ. ২১ ভাগ
উত্তর: গ. ৬৪ ভাগ
১৫. বাংলাদেশের প্রতিবছর ১০ হাজার হেক্টর জমি কী হয়ে থাকে?
ক. বন্যা কবলিত খ. খরা কবলিত
গ. নদী ভাঙ্গনের শিকার
ঘ. ঝড় কবলিত
উত্তর: গ. নদী ভাঙ্গনের শিকার।
অধ্যায়-৭
১. সুন্দর জীবনযাপনের জন্য ব্যক্তির অধিকারসমূহকে কী বলা হয়?
ক. মানবাধিকার
খ. রাজনৈতিক অধিকার
গ. অর্থনৈতিক অধিকার
ঘ. ধর্মীয় অধিকার
উত্তর: ক. মানবাধিকার
২. সমাজের সদস্য হিসেবে কী ধরনের সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন?
ক. স্বাধীনভাবে বই কেনার
খ. স্বাধীনভাবে মাছ ধরার
গ. স্বাধীনভাবে চলাচল করার
ঘ. স্বাধীনভাবে খাবার-দাবার
উত্তর: খ. স্বাধীনভাবে চলাচল করার।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল