জলীয়বাষ্প ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে পানিকণায় পরিণত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিচক্র
পানিচক্র

সঠিক উত্তর-প্রশ্ন  অংশ-৬
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৩
১। নিচের কোনটি পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ?
ক. কার্বাইড খ. জিঙ্ক ট্যাবলেট গ. আর্সেনিক ঘ. ব্লিচিং পাউডার।
উত্তর: ঘ. ব্লিচিং পাউডার ।
২। পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ কোনটি?
ক. ফিটকিরি খ. জিঙ্ক গ. আয়রন ঘ. ট্যালোরিন
উত্তর: ক. ফিটকিরি ।
৩। মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে কে?
ক. উদ্ভিদ খ. ব্যাঙ গ. মরু উদ্ভিদ ঘ. জলজ প্রাণী
উত্তর: ক. উদ্ভিদ ।

৪। বায়ুতে সব সময় কিছু পরিমাণ কী থাকে?
ক. জলীয়বাষ্প খ. পানি গ. তাপ ঘ. শিখা
উত্তর: ক. জলীয়বাষ্প ।
৫। ফিটকিরি ব্যবহার হয় কী কাজে?
ক. আর্সেনিকমুক্ত করতে খ. পানি বিশুদ্ধ করতে গ. ফুটাতে ঘ. পানি ছাকতে
উত্তর: খ. পানি বিশুদ্ধ করতে ।
৬। দূষিত পানি কিসের জন্য ক্ষতিকর?
ক. জীবনের খ. উদ্ভিদের গ. সংরক্ষণের ঘ. কোনোটি নয়।
উত্তর: ক. জীবনের ।
৭। পানি জীবাণুমুক্ত করার সর্বোত্তম পদ্ধতি কোনটি?
ক. ছাঁকন খ. থিতানো গ. ফুটানো ঘ. ফিল্টারিং
উত্তর: গ. ফুটানো ।
৮। পানি ফুটতে শুরু করার পর আরও কতক্ষণ তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়?
ক. ১৫ মিনিট খ. ২০ মিনিট গ. ৩০ মিনিট ঘ. ৪০ মিনিট
উত্তর: খ. ২০ মিনিট ।
৯। নিচের কোনটি বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. জলীয়বাষ্প ঘ. নাইট্রোজেন
উত্তর: গ. জলীয়বাষ্প।
১০। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা কিসে পরিণত হয়?
ক. বৃষ্টিতে খ. বরফে গ. জলীয়বাষ্পে ঘ. হিলিয়ামে
উত্তর: খ. বরফে
১১। বায়ুপ্রবাহের কারণে কোনটি মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়?
ক. বরফ খ. জলীয়বাষ্প গ. কাবর্ন ডাই-অক্সাইড ঘ. ক্ষুদ্র পানিকণা
উত্তর: খ. জলীয়বাষ্প।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক